×

আন্তর্জাতিক

আফ্রিকান ইউনিয়ন থেকে বহিষ্কৃত নাইজার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৯:৩৯ এএম

আফ্রিকান ইউনিয়ন থেকে বহিষ্কৃত নাইজার

ছবি: রয়টার্স

নাইজারে সাংবিধানিক শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত দেশটি আফ্রিকান ইউনিয়নের কোনও প্রতিষ্ঠান কিংবা কার্যকলাপে অংশ নিতে পারবে না।

অভ্যুত্থান ঘটিয়ে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে জান্তার ক্ষমতা দখলের জেরে নাইজারকে বহিষ্কার করেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)।খবর রয়টার্সের।

এখন থেকে নাইজারে সাংবিধানিক শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত দেশটি এই ব্লকের কোনও প্রতিষ্ঠান কিংবা কার্যকলাপে অংশ নিতে পারবে না।

এমনকী জান্তা বাহিনী বৈধতা পেতে পারে এমন কোনও কার্যকলাপ সদস্যদেশগুলোকে এড়িয়েও চলতে বলেছে আফ্রিকান ইউনিয়ন।

গত ২৬ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ড। পরে সেনাবাহিনী ওই অভ্যুত্থানে সমর্থন দেয়।

প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে বন্দি করে এবং নির্বাচিত সরকারকে বিলুপ্ত ঘোষণা করে ক্ষমতার দখল নেয় জান্তা বাহিনী।

আঞ্চলিক জোট ইকোওয়াস এ অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়ে বন্দি প্রেসিডেন্টকে মুক্তি দিয়ে তার হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আল্টিমেটাম দেয়। নতুবা এমনকী সামরিক হস্তক্ষেপ করা হতে পারে বলেও হুমকি দেয়।

নাইজারের সামরিক নেতৃত্ব ওই আল্টিমেটাম উপেক্ষা করলে গত বৃহস্পতিবার সংকট সমাধানে পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনার জন্য বৈঠক করেন ইকোওয়াসের নেতারা।

ওই বৈঠকে আঞ্চলিক নেতারা অভিযানের জন্য প্রস্তুত বাহিনী (স্ট্যান্ডবাই ফোর্স) মোতায়েন করতে একমত হন। ইকোওয়াস এখনও নাইজারের জান্তার সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছে। তবে এই কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তারা নাইজারে সেনা পাঠাতেও প্রস্তুত রয়েছে।

ইকোওয়াসের মতো আফ্রিকান ইউনিয়নও নাইজারের জান্তা নেতাদেরকে প্রেসিডেন্ট বাজোমকে মুক্তি দেয়া এবং ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। নাইজারে ইকোওয়াসের সেনা মোতায়েনের বিষয়টিও মূল্যায়ন করে দেখবে আফ্রিকান ইউনিয়ন।

২০২০ সাল থেকে অভ্যুত্থানের জেরে আফ্রিকান ইউনিয়নের সাজার মুখে পড়া চতুর্থ দেশ নাইজার। বাকি তিন দেশ হচ্ছে, বুরকিনা ফাসো, গায়ানা এবং মালি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App