×

আন্তর্জাতিক

সেপ্টেম্বরে ভারতে আসছেন জো বাইডেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১২:০৫ এএম

সেপ্টেম্বরে ভারতে আসছেন জো বাইডেন

ফাইল ছবি

জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (২২ আগস্ট) হোয়াইট হাউজ জানিয়েছে, আগামী ৭-১০ সেপ্টেম্বর পর্যন্ত ভারত সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, ভারতে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে অপরাপর বিশ্বনেতাদের সঙ্গে ইউক্রেন সংঘাতসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন বাইডেন।

জি-টোয়েন্টিতে প্রেসিডেন্ট বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেরও প্রশংসা করবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউজ। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এবারের এই শীর্ষ সম্মেলন বিশ্বনেতাদের বৃহত্তম সমাবেশগুলোর একটি হবে বলে আশা সংশ্লিষ্টদের। ২০২২ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার কাছ থেকে জি-টোয়েন্টির সভাপতির দায়িত্ব নেয় ভারত।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন ও জি-টোয়েন্টি নেতারা ক্লিন এনার্জি স্থানান্তর এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, ইউক্রেন সংঘাতের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব হ্রাসসহ বৈশ্বিক নানা সমস্যা মোকাবিলা করার জন্য বিভিন্ন যৌথ প্রচেষ্টার বিষয়ে আলোচনা করবেন।

এছাড়া, দারিদ্র্য মোকাবিলায় বিশ্বব্যাংকসহ বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের সক্ষমতা বাড়ানোসহ এ সংক্রান্ত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার বিষয়ও আলোচনায় আসবে বলে জানান ওই কর্মকর্তা।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে জলবায়ু পরিবর্তন, ইউক্রেন যুদ্ধ ও অপরাপর বৈশ্বিক চ্যালেঞ্জের ওপর আলোকপাত করবেন জো বাইডেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App