×

আন্তর্জাতিক

প্রিগোশিনের বিমান যেভাবে বিধ্বস্ত হলো?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ১১:৪২ এএম

প্রিগোশিনের বিমান যেভাবে বিধ্বস্ত হলো?

ছবি: সংগৃহীত

ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে জল্পনা-কল্পনা থামছে না। মস্কো থেকে নিজের শহর সেন্ট পিটার্সবার্গে যাওয়ার মাঝপথে তার ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কবলে, নাকি বিমানটি ভূপাতিত করা হয়েছে- সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

বিমানটি যখন বিধ্বস্ত হয়, তখন অপরিচিত একজন ব্যক্তিগত মুঠোফোনে সে দৃশ্য ধারণ করেন। এতে দেখা যায়, জ্বলন্ত অবস্থায় প্রিগোশিনের ‘এমব্রেয়ার লিগ্যাসি’ নামের বিমানটি মাঝ আকাশ থেকে নিচের দিকে নামছে। এদিক-সেদিকে যাচ্ছে না। মনে হচ্ছে, একটিই মাত্র ইঞ্জিন কাজ করছে।

বিমানের পেছনে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছিল। তাতে মনে হচ্ছিল না, বিমান থেকে এই ধোঁয়া নির্গত হচ্ছে। এর পেছনের অংশ ও একটি পাখা বিমানের মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন। এভাবে পড়তে দেখে ধারণা করা যায়, বিস্ফোরণের কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App