×

আন্তর্জাতিক

মিলানে ২৬০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ১২:৪২ পিএম

মিলানে ২৬০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

ইতালির উত্তরাঞ্চলীয় শহর মিলানে ২৬০ বছরের মধ্যে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) আঞ্চলিক পরিবেশ সুরক্ষা সংস্থা বলেছে, দেশটির অধিকাংশ এলাকায় তাপপ্রবাহ চলছে। এ কারণে এ রেকর্ড তাপমাত্রা অনুভব হচ্ছে শহরটিতে।খবর রয়টার্সের।

সংস্থাটি বলেছে, ইতালীয় আল্পসেও ‘তীব্র ও অস্বাভাবিক’ তাপমাত্রা বয়ে যাচ্ছে। তবে তাপপ্রবাহটি শেষ হতে চলেছে।এদিকে বুধবার (২৩ আগস্ট) মিলানো ব্রেরা আবহাওয়া কেন্দ্রে গড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।

১৭৬৩ সালে প্রথম তাপমাত্রা রেকর্ড করা শুরুর পর থেকে এটাই শহরটির সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০০৩ সালে শহরটির সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আগামী কয়েক দিনের মধ্যে প্রবল বজ্রঝড়ের পূর্ভাবাসও দিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App