×

আন্তর্জাতিক

বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উন্মোচন করল হিজবুল্লাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৪:০৪ পিএম

বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উন্মোচন করল হিজবুল্লাহ

ছবি: ইরনা

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যুদ্ধবিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘এসএএম-৬’ এর মোড়ক উন্মোচন করেছে।

লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকে এক সামরিক প্রদর্শনীতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি প্রদর্শন করা হয়। খবর ইরনার।

উগ্র জঙ্গিগোষ্ঠী আইএসের হাত থেকে লেবাননের জুরুদ শারকিয়া অঞ্চল মুক্ত করার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে ওই সামরিক প্রদর্শনীর আয়োজন করা হয়। তবে ক্ষেপণাস্ত্রটির খুঁটিনাটি এ খবরে উল্লেখ করা হয়নি।

১০ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ১৯৮২, ২০০০ ও ২০০৬ সালের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে জব্দ করা অস্ত্রসস্ত্র ও সাঁজোয়া যান প্রদর্শন করা হয়। ২০১৭ সালে আইএস জঙ্গিদের কাছ থেকে জব্দ করার সমরাস্ত্রও এখানে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে হিজবুল্লাহর রাজনৈতিক কাউন্সিলের চেয়ারম্যান ইব্রাহিম আমিন আল-সাঈদ বলেন, এ প্রদশনীতে শত্রুকে পরাজিত করার ক্ষেত্রে হিজবুল্লাহর প্রতিরোধ শক্তি ও সক্ষমতা ফুটে উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App