×

আন্তর্জাতিক

জলবায়ু সংকট বাড়াচ্ছে সৌদির আরামকো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৬:২৯ পিএম

জলবায়ু সংকট বাড়াচ্ছে সৌদির আরামকো

সৌদি আরবভিত্তিক তেল কোম্পানি আরামকো জলবায়ু সংকট বাড়াচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা।

সংস্থাটিকে দেয়া চিঠিতে তারা বলেছেন, আরামকো ও তার সহযোগীদের কর্মকাণ্ড জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাজে নেতিবাচক প্রভাব রাখছে, যা মানবাধিকার পরিপন্থি।

চিঠিটি পাঠানোর দুই মাস পর সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জাতিসংঘের বিশেষজ্ঞরা ‘সৌদি আরামকোর ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কিত তথ্য পেয়েছেন, যা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে মানবাধিকারের প্রচার ও সুরক্ষার ওপর বিরূপ প্রভাব ফেলছে।

অভিযোগে আরামকোকে ‘অপরিশোধিত তেলের উৎপাদন জারি রাখা, নতুন তেল ও গ্যাসের খনি অনুসন্ধান, জীবাশ্ম জ্বালানি গ্যাসের সম্প্রসারণ ও ভুল তথ্য উপস্থাপনের জন্য’ অভিযুক্ত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ উপভোগের মানবাধিকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App