×

আন্তর্জাতিক

দুই বছর লিভ টুগেদার, প্রেসার কুকার দিয়ে সঙ্গীকে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৮:২০ পিএম

দুই বছর লিভ টুগেদার, প্রেসার কুকার দিয়ে সঙ্গীকে হত্যা

ভারতের বেঙ্গালুরুতে সঙ্গীকে প্রেসার কুকার দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

শনিবার (২৬ আগস্ট) ভারতীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের নাম দেবা (২৪)। অভিযুক্তের নাম বৈষ্ণব (২৮)।

এদিকে ঘটনার পর দেবার বোন তাকে ফোন দেয়। কিন্তু ফোন না ধরায় তিনি বোনের প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করেন। পরে ওই প্রতিবেশী পুলিশকে জানালে ঘটনাটি জানাজানি হয়। ঘটনার পর বৈষ্ণব পালিয়ে যায়। কিন্তু পুলিশ তাকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, বৈষ্ণব ও দেবার বাড়ি কেরালায়। দুই বছর ধরে তারা বেঙ্গালুরুতে একসঙ্গে থাকতেন। কলেজ জীবন থেকেই দুজন একে অপরকে চিনতেন। বেঙ্গালুরুর কোরামঙ্গলায় একটি বিক্রয় ও বিপণন সংস্থায় কাজ করতেন দুজন।

দেবা বৈষ্ণবের সঙ্গে প্রতারণা করছেন- এই সন্দেহে শনিবার বিকেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রেসার কুকার দিয়ে সঙ্গীকে আঘাত করে হত্যা করেন বৈষ্ণব।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বৈষ্ণব ও দেবার একসঙ্গে থাকার বিষয়টি উভয়ের পরিবার জানত। বৈষ্ণবের সন্দেহ নিয়ে তাদের মধ্যে যে ঝগড়া হতো সে বিষয়েও জানতেন ও বিষয়টি সমাধান করার চেষ্টা করেছিলেন পরিবারের সদস্যরা।

প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, ওই যুগলের সব সময় কথা কাটাকাটি হতো।

বেঙ্গালুরু দক্ষিণ-পূর্ব বিভাগের উপপুলিশ কমিশনার সিকে বাবা বলেন, ঘটনাস্থল পরিদর্শনের সময় নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছি। তারা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই ওই যুগল ঝগড়া করছিল। পরিবারের সদস্যরা বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন। এ ঘটনায় মামলা হয়েছে, তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App