×

আন্তর্জাতিক

তোশাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০২:২৭ পিএম

তোশাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত

ইমরান খান। ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা দুর্নীতি মামলার তিন বছরের কারাদণ্ডের সাজা স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গিরির দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

কেন ইমরানের কারাদণ্ডের রায় স্থগিত করা হলো এ ব্যাপারে আজই বিস্তারিত জানান প্রধান বিচারপতি।

সাজা স্থগিত হবার বিষয়টি ইমরান খানের জন্য বড় একটি রাজনৈতিক বিজয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ইমরান খানের আইনজীবী ও পিটিআই এর আইন বিষয়ক সম্পাদক নাঈম হায়দার পাঞ্জোথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে বলেন, প্রধান বিচারপতি আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানের সাজা স্থগিত করেছেন। তবে ইমরান খান কবে নাগাদ ছাড়া পাবেন এটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

গত ৫ আগস্ট সরকারি কোষাগার তোশাখানার মালামাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমানা করেন। এছাড়া তাকে যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করেন।

ওই রায় ঘোষণার পরপরই ইমরানকে তার লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি পাঞ্জাবের অ্যাটোক কারাগারে আটক আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশালে ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৯

বরিশালে ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৯

বিনিয়োগ-অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

প্রধানমন্ত্রীর জাপান সফর বিনিয়োগ-অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

নিখোঁজের ৩ দিন পর জঙ্গল থেকে হাত-পা বাঁধা তাঁতীদল নেতাকে উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর জঙ্গল থেকে হাত-পা বাঁধা তাঁতীদল নেতাকে উদ্ধার

তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App