×

আন্তর্জাতিক

সিরিয়ার বিমানবন্দরে ইসরাইলের ভয়াবহ হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০৩:৪৫ পিএম

সিরিয়ার বিমানবন্দরে ইসরাইলের ভয়াবহ হামলা

ছবি: আনাদোলু

ইসরাইলের বিমানবাহিনী নতুন করে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বিমানবন্দরটি।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সোমবার ইসরাইল এই আগ্রাসন চালায়। খবর আনাদোলুর।

সানা বলছে, ইসরাইলি যুদ্ধবিমান আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ভূমধ্যসাগরের দিক থেকে এসে হামলা চালিয়েছে। এতে বিমানবন্দরের রানওয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে। তবে ইসরাইলের এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সানা জানিয়েছে।

এর আগে গত মে মাসে দখলদার ইসরাইলি বাহিনী আলেপ্পো বিমানবন্দরের ওপরে একইভাবে হামলা চালিয়েছিল। সেসময় সিরিয়ার এক সেনা নিহত এবং কয়েকজন আহত হন।

এর আগে মার্চ মাসে দুই দফা হামলা চালায় ইসরাইলি সেনারা। সেসময়ও বিমানবন্দরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে, এ ব্যাপারে ইসরাইলের কোনো মন্তক্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App