×

আন্তর্জাতিক

ফ্লোরিডায় সাইক্লোন ইদালিয়ার ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৮:১৮ এএম

ফ্লোরিডায় সাইক্লোন ইদালিয়ার ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৩

ছবি: সংগৃহীত

মেক্সিকো উপসাগরে সৃষ্ট শক্তিশালী সাইক্লোন ইদালিয়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এতে এখন পর্যন্ত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যটির বিগ বেন্ড অঞ্চলের বাসিন্দারা। সেখানকার অনেক এলাকা সাইক্লোনের প্রভাবে সৃষ্ট হওয়া জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) স্থানীয় সময় সকালে ফ্লোরিডায় ধ্বংসলীলা চালানোর পর স্থানীয় সময় সন্ধ্যার দিকে সাইক্লোনটি ফ্লোরিডা অতিক্রম করে ঘূর্ণিঝড়টি জর্জিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলের দিকে চলে যায়। সেখানে ঝড়টির কারণে প্রচুর বৃষ্টিপাত হয়। খবর এপি, এএফপির।

ফ্লোরিডায় সাইক্লোন ইদালিয়া কী কী প্রভাব ফেলেছে এখন সেটি খুঁজে বের করা হচ্ছে। অপরদিকে, জর্জিয়ায় পানিবন্দি মানুষকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, সমুদ্রের পানি মহাসড়কগুলোতে চলে এসেছে। সেই সঙ্গে সাধারণ মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে। ঘূর্ণিঝড় আঘাত হানার পর পরই পানিবন্দি মানুষকে উদ্ধারে বোট নিয়ে টহল দিতে থাকেন উদ্ধারকারীরা। এ সময় জর্জিয়ার বিভিন্ন স্থান থেকে কয়েক শ’ মানুষকে উদ্ধার করা হয়।

এই সাইক্লোনের কারণে এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর বিষয়ে জানা গেছে।

মেক্সিকো উপসাগরের পানি উষ্ণ হওয়ায় এই সাইক্লোনটি সর্বোচ্চ শক্তিতে রূপ নিয়েছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় সাইক্লোন সেন্টার। সাইক্লোনটি যখন উপকূলে আঘাত হানে, তখন সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App