×

আন্তর্জাতিক

জোহানেসবার্গে বহুতল ভবনে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৭৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৩:২২ পিএম

জোহানেসবার্গে বহুতল ভবনে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৭৩

ছবি: আলজাজিরা

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ৩০ জনের বেশি মানুষ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিস থেকে এ তথ নিশ্চিত করা হয়। খবর আলজাজিরার।

জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে লাগা আগুনে একটি ভবন পুরোপুরি পুড়ে গেছে। সেখান থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

মুলাউদজি বলেন, সেখানে উদ্ধার অভিযান এখনো চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আফ্রিকার নিউজ২৪-এর খবরে বলা হয়েছে, কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।

মুলাউদজি আরও বলেন, ভবনটিতে গৃহহীনদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। তবে এক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো অনুমোদন নেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ভবনটিতে অন্তত ২০০ লোকের বসবাস ছিল।

সেখান থেকে আল-জাজিরার সাংবাদিক ফাহমিদা মিলার জানিয়েছেন, মৃতের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। এটি একটি পরিত্যক্ত ভবন ছিল বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App