×

আন্তর্জাতিক

নাবলুসে বোমা বিস্ফোরণে ৪ ইসরাইলি সেনা আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৩:৫৬ পিএম

নাবলুসে বোমা বিস্ফোরণে ৪ ইসরাইলি সেনা আহত

ছবি: টাইমস অব ইসরাইল

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরের নাবলুস শহরে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ইসরাইলের চার সেনা আহত হয়েছে। এর মধ্যে একজন পদস্থ কর্মকর্তা রয়েছেন।

হামলার দায় স্বীকার করে ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড বলেছে, দখলদার সেনাদের বিরুদ্ধে নিখুঁতভাবে তারা এই হামলা চালিয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।

বুধবার রাতে নাবলুস শহরের হযরত ইউসুফের (আ.) মাজারের কাছে এই ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও ছবিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর সেখান থেকে বিপুল পরিমাণে ধোয়া উড়ছে। ইরিাইলি বাহিনী স্বীকার করেছে, তাদের এক কর্মকর্তাসহ চার সেনা আহত হয়েছে।

বোমা বিস্ফোরণের পর গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধে আন্দোলন হামাসের অন্যতম মুখপত্র মুহাম্মদ হামাযা বলেছেন, দখলদার ইসরাইলি সেনাদের অব্যাহত হত্যাযজ্ঞ ও নিপীড়নের মুখে বুধবার সন্ধ্যায় যে বিস্ফোরণ হয়েছে তার মধ্য দিয়ে চরমপন্থী দখলদার সেনাদের জন্য এই বার্তা দেয়া।

তাদের জন্য ফিলিস্তিনের এক ইঞ্চি ভূমিও নিরাপদ নয়। ফিলিস্তিন ছেড়ে চলে যাওয়া ছাড়া কোনো পথও তাদের সামনে খোলা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

৫০ টাকার নিচে আলু ছাড়া মিলছে না কোন সবজি

৫০ টাকার নিচে আলু ছাড়া মিলছে না কোন সবজি বিপাকে নিম্ন আয়ের মানুষেরা

গ্যাস সংকটে বন্ধ ফিলিং স্টেশন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা

ফেনী গ্যাস সংকটে বন্ধ ফিলিং স্টেশন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা

গোমস্তাপুর সীমান্তে ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

গোমস্তাপুর সীমান্তে ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App