×

আন্তর্জাতিক

তথ্য প্রাচারের দায়ে ভারতের সাবেক কূটনীতিকের তিন বছরের কারাদন্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০১৮, ১১:৩৬ এএম

তথ্য প্রাচারের দায়ে ভারতের সাবেক কূটনীতিকের তিন বছরের কারাদন্ড
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে গোপনে রাষ্ট্রের সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগে ভারতের সাবেক এক কূটনীতিককে তিন বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। শনিবার (১৯ মে) অতিরিক্ত সেশন জজ সিদ্ধার্থ শর্মা এ রায় দেন। এই বিচারক বলেন, এ ধরনের কাজ নিরাপত্তার জন্য গুরুতর হমকি। মাধুরী গুপ্ত নামের ওই কূটনীতিক ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে দ্বিতীয় সচিব (প্রেস অ্যান্ড ইনফরমেশন) পদে কর্মরত ছিলেন। তাকে সরকারি গোপনীয়তা আইনের ৩ ও ৫ ধারায় অভিযুক্ত করা হয়েছে। ভারতের সরকারি গোপনীয়তা আইনের এ ধারার অধীনে কেউ দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দন্ডিত হবার বিধান রয়েছে। রায়ে আদালত বলেন, অভিযুক্তের মাধ্যমে যে ই-মেইল ফাঁস হয়েছিল তা ছিল খুবই সংবেদনশীল এবং এই তথ্য ব্যবহার করে শত্রুপক্ষ উপকৃত হতে পারত তার পদটি খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানি কর্মকর্তাদের সংবেদনশীল তথ্য সরবরাহ এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের দুইজন কর্মকর্তা মুবাশের রাজা রানা ও জামশেদের সাথে যোগাযোগ রেখে চলার অভিযোগে ২০১০ সালের ২২ এপ্রিল দিল্লির পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে গুপ্ত জামিনে রয়েছেন এবং তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না

জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না

ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে

জামায়াতের আমির ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App