×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গোলাগুলি, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ এএম

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গোলাগুলি, নিহত ২

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে একটি নাইটক্লাবে গোলাগুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে উত্তর আমেরিকার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামার একটি নাইটক্লাবে গোলাগুলির জেরে এ হতাহতের ঘটনা ঘটে। খবর সিএনএনের।

জানা যায়, যুক্তরাষ্ট্রের আলাবামার একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সেই ঘটনার কিছুক্ষণ পর হাসপাতালের জরুরি বিভাগে আসা একটি গাড়িতে গুলি চালানো হয়। নাইটক্লাবের গোলাগুলিতে আহত ব্যক্তিদের লক্ষ্য করে ওই হামলা হয় বলে মনে করা হচ্ছে।

বার্মিংহাম হাসপাতালের মুখপাত্র জানান, সোমবার গভীর রাত সোয়া দুইটার দিকে আগের এক গোলাগুলির ঘটনায় আহতদের বহনকারী গাড়ি জরুরি বিভাগে পৌঁছালে ফের গোলাগুলির ঘটনা ঘটে। গুলি চালানোর পর হামলারকারী দ্রুতই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি জানান, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা দিনে দিনে আরও সাধারণ বিষয় হয়ে উঠছে এবং মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ যুক্তরাষ্ট্রে একটি ক্রমবর্ধমান উদ্বেগজনক সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

এর আগে গত আগস্ট মাসের শেষের দিকে ক্যালিফোর্নিয়ায় একটি বারে বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই হামলায় পাঁচজন নিহত হন এবং আহত হন আরও ৬ জন। এছাড়া গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড শহরের একটি নাইটক্লাবে বন্দুক হামলায় ৯ জন আহত হন।

তারও আগে গত মে মাসে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও দু’জন।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। সর্বশেষ এই হামলার মতো প্রায় সব সহিংসতার ঘটনায়ই প্রাণহানির মতো ঘটনা ঘটে থাকে। চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় ২৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশির নির্দেশ

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশির নির্দেশ

বাংলাদেশে যা চলছে, তা অমানবিক : দিলীপ ঘোষ

বাংলাদেশে যা চলছে, তা অমানবিক : দিলীপ ঘোষ

ঢাকায় প্রাইভেট প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় প্রাইভেট প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

ভারত কেন শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত কেন শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App