×

আন্তর্জাতিক

দোনেৎস্কের বাজারে এস-৩০০ দিয়ে রুশ হামলা, নিহত ১৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৯ এএম

দোনেৎস্কের বাজারে এস-৩০০ দিয়ে রুশ হামলা, নিহত ১৭

ছবি: কিয়েভ পোস্ট

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে কোস্তিয়ান্তিনিভকা এলাকার একটি বাজারে রাশিয়ার ভয়াবহ হামলায় কমপক্ষে ১৭ জন প্রাণ হারিয়েছেন।

নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও ৩১ জন। খবর কিয়েভ পোস্টের।

রাশিয়ার সেনাবাহিনী বুধবার ওই ভয়াবহ হামলা চালিয়েছে।দোনেৎস্ক অঞ্চলের প্রশাসক এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

ইউক্রেনের গণমাধ্যম জানিয়েছে, রুশ সেনারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ দিয়ে ওই হামলা চালিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোস্তিয়ান্তিনিভকা বাজারের ওই হামলার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

এতে তিনি লেখেন, কোস্তিয়ান্তিনিভকা শহরের লোকজন বুধবার সকালে অন্য দিনের মতোই স্বাভাবিক কাজকর্ম শুরু করেছিলেন।কিন্তু হঠাৎ করেই একটি রুশ মিসাইল এসে বাজারের মধ্যে আঘাত হানে। এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।ফলে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App