×

আন্তর্জাতিক

জেদ্দায় ১৫১ যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের জরুরি অবতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০১৮, ১১:১৫ এএম

জেদ্দায় ১৫১ যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের জরুরি অবতরণ
সৌদি আরব থেকে ঢাকাগামী একটি বিমান বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে। এর ফলে প্রাণে বেঁচে গেছেন বিমানটিতে থাকা ১৫১ বাংলাদেশি। গতকাল সোমবার এমন ঘটনা ঘটে । তবে সব যাত্রীই অক্ষত রয়েছেন বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। জানা গেছে, ১৫১ আরোহী নিয়ে সৌদি এয়ারলাইন্সের SV3818 একটি বিমান মদিনা থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। আকাশে ওড়ার পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পাইলট দ্রুত বিমানটি জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করাতে বাধ্য হন। এতে ল্যান্ডিং গিয়ার ভেঙে বিমানটি রানওয়েতে মুখ থুবড়ে পড়ে এবং বিমানটির ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়। জেদ্দা বিমানবন্দরের সিভিল এভিয়েশন এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, পাইলট কয়েকবার চেষ্টা করে বিমানটি অবতরণ করাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ঝুঁকি নিয়ে স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে বিমানটি জরুরি অবতরণ করাতে সক্ষম হন তিনি। বিমানটি অবতরণ করার আগে সৌদি সেনাবাহিনী, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সম্ভাব্য ক্ষতির আশঙ্কা মাথায় রেখেই সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করে। বিমানটি মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল দ্রুত যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। সৌদি এয়ারলাইন্স তাদের অফিসিয়াল টুইটারে জানিয়েছে, বিমানটিতে ১৫১ জন আরোহী ছিল, যাদের সবাইকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। তারা সকলেই সুস্থ আছেন। বিমানটির যাত্রী আহাদুল হাসান জানান, আমরা প্রাণে বেঁচে এসেছি আল্লাহর কাছে হাজার শুকরিয়া। প্রায় দশবার বিমানটি অবতরণে চেষ্টা করে ব্যর্থ হলে আমরা বেঁচে আসবো এ আশা ছিল না। বিমানের ভেতরে কান্নার রোল পড়ে যায়। যে যার মতো দোয়া দরুদ পড়ছিল। বর্তমানে ফ্লাইটটির সকল যাত্রীদের জেদ্দা হজ টার্মিনালের লাউঞ্জে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App