×

আন্তর্জাতিক

প্রয়োজনে ইইউ থেকে আলাদা হয়ে যাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৭ পিএম

প্রয়োজনে ইইউ থেকে আলাদা হয়ে যাব

ছবি: সংগৃহীত

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্ক প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটাতে পারে। তিনি বলেন, ইইউ তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করছে। আমরা পরিস্থিতি মূল্যায়ন করব এবং প্রয়োজনে আমরা ইইউ থেকে আলাদা হয়ে যাব। খবর: রয়টার্সের। ৭৮ তম জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেয়ার আগে শনিবার ইউরোপীয় পার্লামেন্টের এক প্রতিবেদনে তুরস্ক প্রসঙ্গে কিছু বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে চাইলে এ কথা বলেন তিনি। এই সপ্তাহের শুরুতে গৃহীত প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে’ ২৭ সদস্যের এই জোটে তুরস্কের যোগদান প্রক্রিয়া ফের শুরু হতে পারে না। আঙ্কারার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘একটি সমান্তরাল ও বাস্তবসম্মত কাঠামো’ অনুসন্ধানের জন্য ইইউ’র প্রতি আহ্বানও জানানো হয়েছে ওই প্রতিবেদনে। আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে দীর্ঘ ২৪ বছর ধরে ইইউতে যোগদানের চেষ্টা চালিয়ে আসছে তুরস্ক। কিন্তু দেশটির মানবাধিকার লঙ্ঘন এবং আইনের শাসনের প্রতি সম্মানের বিষয়ে ইউরোপীয় ইউনিয়েনের উদ্বেগের কারণে সাম্প্রতিক বছরগুলোতে যোগদানের আলোচনা থমকে আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App