×

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র: ল্যাভরভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪১ পিএম

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র: ল্যাভরভ

সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে আমেরিকা। তিনি রাশিয়া-ওয়ান টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।

ল্যাভরভ বলেন, আমেরিকা যাই বলুক না কেন, প্রকৃতপক্ষে তারাই এই যুদ্ধ নিয়ন্ত্রণ করছে। তারা ইউক্রেনকে অস্ত্র, গোলাবারুদ, গোয়েন্দা তথ্য এবং স্যাটেলাইট তথ্য-উপাত্ত সরবরাহ করছে। আমেরিকা আমাদের বিরুদ্ধে সেখানে যুদ্ধ করছে। খবর তাসের।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে তাতে যুদ্ধের বাস্তবতা বদলে যাবে না। তিনি আরো বলেন, রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার জন্য দীর্ঘদিন ধরে ইউক্রেনকে প্রস্তুত করা হয়েছে।

ইউক্রেনকে যখন যুক্তরাষ্ট্র দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দেবে বলে খবর বেরিয়েছে তখন ল্যাভরভ এসব কথা বললেন। চলতি মাসের প্রথম দিকে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, বাইডেন প্রশাসন ইউক্রেনকে আর্মি টেকনিক্যাল সিস্টেম সরবরাহ করার অনুমোদন দিয়েছে।

এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ২৫০ কিলোমিটারের বেশি এবং এর সাহায্যে ইউক্রেন রাশিয়ার গভীর অভ্যন্তরে আঘাত করতে সক্ষম হবে। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বর্তমানে যে পাল্টা সামরিক অভিযান চালাচ্ছে তাও জোরদার করা সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

সারজিস আলম শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App