×

আন্তর্জাতিক

ভারতে কপার কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ : পুলিশের গুলিতে নিহত ১২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০১৮, ১২:১৪ পিএম

ভারতে কপার কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ : পুলিশের গুলিতে নিহত ১২
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে একটি কপার কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় লোকজন। সেখানে পুলিশের গুলিতে ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুইজন নারীও রয়েছেন। আন্দোলনকারীদের দাবি, ভারতের অন্যতম বড় কপার কারখানাটির কারণে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, স্থানীয় ও পরিবেশবাদীরা কারখানাটি বন্ধের দাবিতে গত ৭ মাস ধরে আন্দোলন করছেন। কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী নিহতের ঘটনাকে খুন বলে মন্তব্য করেছেন। গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার জেলা প্রশাসনের সদর দফতর ও বেদান্ত রিসোর্চের কর্মচারীদের এপার্টমেন্ট ভবনের বাইরে কালো পতাকা প্রদর্শনের সময় বিক্ষোভকারীদের ওপর গুলি বর্ষণ করে পুলিশ। ভারতের পরিবেশ আদালতের রায়ে ২০১৩ সালে একবার দুই মাসেরও বেশি সময় বন্ধ ছিল বেদান্ত রিসোর্চ কোম্পানির মালিকানাধীন কারখানাটি। পরে কারখানাটি আবার সচল করা হয়। এরপর থেকে পরিবেশ বিপর্যয়ের অভিযোগ এনে কারাখানাটি আবার বন্ধের দাবি জানিয়ে আসছেন স্থানীয় জনগণ ও পরিবেশবাদীরা। ভারতের বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী পুলিশের গুলিতে নিহত হবার ঘটনাকে ‘রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসবাদ’ ও ‘খুন’ বলে মন্তব্য করেছেন। ঘটনার পর এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন। পুলিশের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, ৫ হাজার মানুষের বিশাল জনসমাগমকে ছত্রভঙ্গ করতে শুধু লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা যথেষ্ট ছিল না। পুলিশ বাধ্য হয়ে গুলি ছুড়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপ্পাদি কে. পালানিসামি এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। জনগণের জীবন ও সম্পদ রক্ষার স্বার্থে এবং অনিবার্য পরিস্থিতি এড়াতে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য ছিল বলেও তিনি সিএনএনকে জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App