×

আন্তর্জাতিক

ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩ এএম

ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

লেবাননের উত্তরাঞ্চলীয় শহর চেক্কার উপকূলে একটি ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন দেশটির সেনা সদস্যরা।

রবিবার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনী জানায়, অভিবাসনপ্রত্যাশীরা সবাই ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে লেবানন সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই সিরিয়ার নাগরিক। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র সাইপ্রাস থেকে তারা ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন। চেক্কা উপকূলের কাছাকাছি আসার পর দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি।

সাগরপথে সাইপ্রাস থেকে চেক্কার দূরত্ব ১৭৫ কিলোমিটার।

সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, এই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের কয়েক ঘণ্টা পর দেশটির মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং ইতোমধ্যে চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App