×

আন্তর্জাতিক

স্পেনে নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ১৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০৮:৫১ এএম

স্পেনে নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ১৩

ছবি: বিবিসি

স্পেনে একসঙ্গে তিন নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মুরসিয়াতে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় সময় রবিবার সকালে ফনডা মিলাগ্রোস নাইটক্লাব থেকেই আগুনের সূত্রপাত হয়। নাইটক্লাবটি লা ফনডা নামেও পরিচিতি।

স্থানীয় পুলিশ জানায়, লা ফনডাতে অগ্নিকাণ্ডের পর তা পরবর্তীতে আরও দুটি ক্লাবে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা ওই ক্লাবে জন্মদিন উৎযাপন করার সময় আগুন লাগার এ ঘটনা ঘটে এবং সেখানেই তাদের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, যারা নিহত হয়েছে তারা সবাই লা ফনডা নাইটক্লাবেই ছিল। এ ঘটনায় আরও ১৪ জন নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, মৃত্যের সংখ্যা বাড়বে।

এক বিবৃতিতে জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ছয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার এ ঘটনায় স্থানীয় মেয়র জস ব্যালেস্তা তিন দিনের শোক ঘোষণা করেছেন। ফায়ার সার্ভিসের ৪০ জনের বেশি সদস্য ও ১২টি জরুরি সেবাদানকারী যান উদ্ধারকাজে অংশ নেয়।

স্পেনে এর আগে ১৯৯০ সালে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময়ে প্রায় ৪৩ জনের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অধ্যক্ষের কক্ষে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

বরিশাল বিএম কলেজ অধ্যক্ষের কক্ষে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ প্রত্যয়ন পাওয়া সেই জেসমিন এবার সচিব

‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ প্রত্যয়ন পাওয়া সেই জেসমিন এবার সচিব

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App