×

আন্তর্জাতিক

মেক্সিকোতে গির্জার ছাদ ধস, নিহত ১০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০১:২৭ পিএম

মেক্সিকোতে গির্জার ছাদ ধস, নিহত ১০

ছবি: আল জাজিরা

মেক্সিকোর উপকূলীয় রাজ্য তামাউলিপাসে একটি গির্জার ছাদ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দশজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ৩০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

স্থানীয় সময় রবিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০০ জন লোক গির্জার ভেতরে ছিল। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ধসে পড়া গির্জার ভবনের সামনে ভিড় করছেন উৎসুক জনতা। ভিতরে আটকে পড়াদের খোঁজ চলছে।

উপকূলীয় রাজ্য তামাউলিপাসের পুলিশ জানায়, আটকে পড়াদের উদ্ধারে কাজ করা হচ্ছে।

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার তৎপরতা চালাতে লোকজন বেলচা ও পিক্যাক্স নিয়ে আসছে বলে জানা গেছে। জরুরি পরিসেবা থেকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

মেক্সিকোতে ভূমিকম্পে ভবন ধসে পড়ার ঘটনা স্বাভাবিক। কিন্তু জাতীয় সিসমোলজিক্যাল সার্ভিস জানিয়েছে দেশটিতে কোনো ভূমিকম্প অনুভূত হয়নি।

কীভাবে ধসের ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে অতিরিক্ত লোকজন ও ভবনটির ভিত্তির দুর্বলতার কারণে এমনটা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App