×

আন্তর্জাতিক

বেন গুরিয়ন বিমানবন্দরে আতঙ্কিত ইসরাইলিদের ভিড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ১১:০৯ এএম

বেন গুরিয়ন বিমানবন্দরে আতঙ্কিত ইসরাইলিদের ভিড়
বেন গুরিয়ন বিমানবন্দরে আতঙ্কিত ইসরাইলিদের ভিড়

ছবি: এএফপি

ইসরাইল থেকে পালাবার জন্য তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে হাজার হাজার ইহুদিবাদী জড়ো হয়েছেন।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলার পর ইসরাইলের অভ্যন্তরে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনায় ইহুদিবাদীরা দলে দলে পালাতে শুরু করেছে।

শনিবার থেকে হামাস বারবার তেলআবিব, আশদোদ এবং আশকেলনসহ ইসরাইলি শহরে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়ে আসছে।খবর এএফপি ও সিএনএনের।

ওই হামলায় ইসরাইলি গণমাধ্যম সূত্রে সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত ৭০০ ইসরাইলি নিহত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ভীত-সন্ত্রস্ত হয়ে ইসরাইলিরা দেশ থেকে পালিয়ে যাচ্ছে।

ইসরাইলি গণমাধ্যমগুলো ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের পালানোর জন্য বেন গুরিয়ন বিমানবন্দরে ভিড় জমানোর ভিডিও প্রচার করেছে।

গণমাধ্যমগুলো জানায়, বহু বিমান সংস্থা বেন গুরিয়ন বিমানবন্দরে তাদের ফ্লাইট বাতিল করেছে। সিএনএন জানিয়েছে, ওই তালিকায় আমেরিকার বিমান কোম্পানিগুলোও রয়েছে।

জার্মান বিমান সংস্থা লুফথানসা, আমিরাতের এমিরেটস, গ্রিক বিমান সংস্থা এজিন এয়ার লাইনসও তেলআবিবে তাদের ফ্লাইট বাতিল করেছে। এই তালিকায় ফরাসি, পোলিশ, স্প্যানিশ এবং ইতালীয় বিমান সংস্থাও রয়েছে।

ইসরাইলের মিডিয়াগুলো তাদের সর্বশেষ সংবাদে ঘোষণা করেছে, প্রতিরোধ যোদ্ধাদের হামলায় কমপক্ষে ৭ শতাধিক ইসরাইলি নিহত হয়েছে এবং আহতের সংখ্যা ২ হাজারের বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App