×

আন্তর্জাতিক

আলবেনিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের প্রস্তুতি বিরোধী দলগুলো মধ্যে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০১৮, ১২:১৩ পিএম

আলবেনিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের প্রস্তুতি বিরোধী দলগুলো মধ্যে
সরকারের সঙ্গে মাদকবিক্রেতাদের যোগসাজশের অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রী ফাতমির জাফাজের পদত্যাগ দাবিতে রাজধানী তিরানায় বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিয়েছে আলবেনিয়ার বিরোধী দলগুলো। এরআগে গত সপ্তাহ থেকে দেশটির সংসদ কার্যত অচল করে রেখেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দেশটির সংসদে এখন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ বাদে সব ধরনের শুনানি বন্ধ রয়েছে। তবে এর মধ্যেও পরিস্থিতি খুব স্বাভাবিক দেখিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী এদি রমনা। দলের সমর্থকদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন তিনি, একইসঙ্গে বিভিন্ন বৈঠকে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনছেন। এসব বৈঠকে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন রমনা। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ফাতমিরের বিরুদ্ধে যেসব অভিযোগ বিরোধীরা তুলছেন সেগুলোকে মনগড়া আখ্যায়িত করে উল্টো অভিযোগ করা হচ্ছে, আসছে জুনে আলবেনিয়ার ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে যে আলোচনা শুরুর কথা রয়েছে তা ভেস্তে দিতেই এসব করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App