×

আন্তর্জাতিক

পশ্চিমা চাপে নত হবে না মালয়েশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ০৩:২৫ পিএম

পশ্চিমা চাপে নত হবে না মালয়েশিয়া

ছবি: আল-জাজিরা

মালয়েশিয়া পশ্চিমাদের চাপে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নিন্দা জানাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সোমবার (১৬ অক্টোবর) পার্লামেন্টে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে এই ঘোষণা দিয়েছেন তিনি। খবর আল-জাজিরার।

আনোয়ার ইব্রাহিম বলেন, হামাসের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক রয়েছে এবং তা অব্যাহত থাকবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঐকমত্য হলেই শান্তিরক্ষা অথবা মানবিক মিশনে ফিলিস্তিনে মালয়েশীয় সৈন্য মোতায়েন করা সম্ভব।

তিনি বলেন, ঐকমত্য ছাড়া মালেশিয়ার শান্তিরক্ষী অথবা মানবিক সহায়তা বহনকারী উড়োজাহাজ মাটিতে নামার অনুমতি পাবে না।

আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ার কয়েকটি দল দাবি করছে, আমরা আমাদের সামরিক বাহিনী পাঠাতে অস্বীকার করেছি। আমাদের সামরিক নেতারাও বিষয়টি ব্যাখ্যা করতে অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, এটি সহজ সিদ্ধান্ত নয়। আশা করবো, আরও ভালো বোঝাপড়া হবে। মানুষকে বিভ্রান্ত করবেন না। আমি আসিয়ান এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী বৃহস্পতিবার রিয়াদ রওয়ানা হবো। তবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আমার সফর শনিবার পর্যন্ত বাড়ানোর অনুরোধ করেছেন। সেখানে আমি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তুরস্কের মতো পক্ষগুলোর সঙ্গে (সংঘাত নিয়ে) আরেকটি আলোচনায় বসবো।

বক্তব্যে ইসরায়েলিদের হাতে নিপীড়িত ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য মালয়েশিয়ার সবাইকে প্রার্থনা করার এবং মুসলিম উম্মাহকে একত্রিত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ইব্রাহিম।

আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সৌদি আরব সফরে যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেখানে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনা করবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যা বললেন ওয়াংচুক

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যা বললেন ওয়াংচুক

‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

মির্জা ফখরুল ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

ফেনী সীমান্ত ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App