×

আন্তর্জাতিক

ফিলিস্তিন ইস্যুতে এবার মুখ খুললেন ট্রাম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৩:০৩ পিএম

ফিলিস্তিন ইস্যুতে এবার মুখ খুললেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থনকারী ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার চেষ্টায় বাধা দেয়ার ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, যদি আবার ক্ষমতায় যেতে পারি, তাহলে হামাস সমর্থনকারীদের অভিবাসী হওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করবো। খবর রয়টার্সের।

ট্রাম্প আরও বলেন, হামাসের সমর্থনে কোনো বিক্ষোভ হলে তা দমন করতে পুলিশ পাঠানো হবে। সেইসঙ্গে প্রকাশ্যে হামাসকে সমর্থন জোগানো অভিবাসীদের ধরে ধরে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হবে।

রিপাবলিকান এ নেতা ২০১৭-২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আগামী ২০২৪ সালের নির্বাচনেও লড়তে চান তিনি। এ জন্য ইতিমধ্যে প্রচারণায় নেমেছেন। স্থানীয় সময় সোমবার দুপুরে আইওয়াতে প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্প এসব কথা বলেন।

এ সময় ট্রাম্প বলেন, ইসরায়েলের অস্তিত্বে যারা বিশ্বাস করে না, এমন ‘বিদ্বেষী’ বিদেশি শিক্ষার্থীদেরও ভিসা দেয়া হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App