×

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো নেপাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ১২:৫৬ পিএম

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো নেপাল

ছবি: সংগৃহীত

নেপালের কাঠমাণ্ডু উপত্যকা ও আশপাশের জেলাগুলোতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, সকাল ৭টা ৩৯ মিনিটে ধাদিং জেলায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল রেকর্ড করা হয়েছে।

দ্য কাঠমাণ্ডু পোস্টের খবরে বলা হয়েছে, বাগমতি ও অন্যান্য জেলায়ও কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নেপালে ভূমিকম্পের ঘটনা খুবই সাধারণ। কাঠমাণ্ডু পোস্ট বলছে, এখানে তিব্বতি ও ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। প্রতি শতাব্দীতে এ দুটি প্লেট একে অপরের দুই মিটার কাছাকাছি অগ্রসর হয়, এতে চাপ সৃষ্টি হলে ভূমিকম্প অনুভূত হয়।

২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প ও আফটার শকগুলোতে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়।

সরকারের দুর্যোগবিষয়ক একটি প্রতিবেদন অনুযায়ী, নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইশরাকের অস্ত্রকাণ্ডে অস্বস্তিতে বিএনপি

ইশরাকের অস্ত্রকাণ্ডে অস্বস্তিতে বিএনপি

বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী: টিআইবি

বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী: টিআইবি

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চায় বাংলাদেশ

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চায় বাংলাদেশ

গেন্ডারিয়ায় অস্ত্র হাতে যাওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

গেন্ডারিয়ায় অস্ত্র হাতে যাওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App