×

আন্তর্জাতিক

ভেঙে ফেলা হচ্ছে আমিরের বাড়ি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ১২:২৫ পিএম

ভেঙে ফেলা হচ্ছে আমিরের বাড়ি

ফাইল ছবি

ভেঙে ফেলা হচ্ছে বলিউড সুপারস্টার আমির খানের মুম্বাইয়ের বাসভবন। সম্প্রতি এ সুপারস্টারের বাড়ি পুনরায় নির্মাণ করা হচ্ছে বলে জানা যায়।

জানা যায়, অভিজাত এলাকা পালি হিলে বেলা ভিস্তা ও মারিনা নামের দু'টি আবাসনে তার ফ্ল্যাট রয়েছে তার।

শোনা যাচ্ছে, তার মধ্যে একটি ফ্ল্যাট ভাঙা হচ্ছে। কিন্তু কী কারণে ভাঙা হচ্ছে অভিনেতার ফ্ল্যাট? জানা গেছে, নতুন করে তৈরি হচ্ছে অভিনেতার আবাসন। সেই কারণেই নাকি ভাঙা হচ্ছে।

২০১৯ সাল থেকে মারিনা আবাসনের বাসিন্দা আমির। এই আবসন ভেঙে বাংলো করতে চান অভিনেতা। যদিও অন্য অংশীদাররা প্রথমে এতে রাজি ছিলেন না। তবে, এ বার শোনা যাচ্ছে, মারিনা আবাসন ও তার পাশের আরেকটি আবাসনকে যুক্ত করে পুনর্নির্মাণ করা হবে।

আগামী বছর থেকে শুরু হবে কাজ। মোটামুটি তিন বছর লাগবে প্রকল্পটিকে রূপ দিতে। এ দিকে মা জিনাত হুসেইনের চিকিৎসার জন্য আগামী দু’মাস আমির থাকবেন চেন্নাইতে। যদিও অভিনেতার তরফে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App