×

আন্তর্জাতিক

অস্ত্রধারীদের গুলিতে মেক্সিকোর ১৩ পুলিশ কর্মকর্তা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ১০:১২ এএম

অস্ত্রধারীদের গুলিতে মেক্সিকোর ১৩ পুলিশ কর্মকর্তা নিহত

ছবি: রয়টার্স

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ১৩ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে স্থানীয় একটি শহরের নিরাপত্তা প্রধানও রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় সোমবার (২৩ অক্টোবর) মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মূলত টহল দেয়ার সময় অস্ত্রধারীরা তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায় এবং পরে গুলি করে হত্যা করে। সোমবার দক্ষিণ মেক্সিকোর গুয়েরেরো প্রদেশে সন্ত্রাসীরা কমপক্ষে ১৩ জন স্থানীয় পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বলে প্রাদেশিক সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

নাম প্রকাশ না করার তিনি জানান, নিহতদের মধ্যে কোয়ুকা দে বেনিটেজ শহরের স্থানীয় নিরাপত্তা প্রধানও রয়েছেন। শহরটি আকাপুলকোর জনপ্রিয় সমুদ্র সৈকত রিসোর্টের পশ্চিমে অবস্থিত।

পরে সোমবার রাতে এক বিবৃতিতে প্রাদেশিক কর্মকর্তারা বলেছেন, নৌবাহিনীর সদস্য এবং ন্যাশনাল গার্ড এজেন্টদের মাধ্যমে এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হবে। তবে কতজন পুলিশ নিহত হয়েছেন তা ওই বিবৃতিতে বলা হয়নি।

অবশ্য মেক্সিকোর কোয়ুকা দে বেনিটেজ এলাকাটি নানা ধরনের অপরাধের জন্য পরিচিত। পুলিশ কর্মকর্তাদের ওপর অতর্কিত ওই হামলার আগে সেখানে কথিত আগ্নেয়াস্ত্র বিস্ফোরণের প্রতিক্রিয়া জানাতে এজেন্টদের পাঠানো হয়েছিল বলে সূত্রটি জানিয়েছে।

জানা যায়, আকাপুলকোর প্রশান্ত মহাসাগরীয় রিসোর্টের ঠিক পশ্চিমে অবস্থিত কোয়ুকা দে বেনিটেজ পৌরসভায় অজ্ঞাত বন্দুকধারীরা ওই নিরাপত্তা টহল দলকে আক্রমণ করে। এল ইউনিভার্সাল পত্রিকা বলছে, সোমবারের হামলার শিকার কয়েকজনকে গুলি করার আগে হাতকড়া পরানো হয়েছিল। গুয়েরেরো প্রদেশটি মাদক-পাচার সংক্রান্ত সহিংসতায় জর্জরিত। প্রশান্ত মহাসাগরীয় করিডোরের উত্তরে লাভজনক এই মাদক রুট নিয়ন্ত্রণের জন্য ওই এলাকার বিভিন্ন গোষ্ঠী একে অপরের সঙ্গে সংঘাতে লিপ্ত।

উল্লেখ্য, অঞ্চলটি আফিম এবং হেরোইন উৎপাদনেরও একটি হটস্পট। গত বছর গুয়েরেরোর ছোট একটি শহরের মেয়রকে বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। কর্তৃপক্ষ সেই হামলার জন্য মাদকচক্রের সঙ্গে যুক্ত অপরাধী চক্রকে দায়ী করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App