×

আন্তর্জাতিক

‘সরকারি অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৪:৫৫ পিএম

‘সরকারি অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না’

ছবি: সংগৃহীত

প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় বিয়ে করতে সরকারের অনুমতি লাগবে। দ্বিতীয় বিয়ে করতে সরকারের কাছ থেকে উপযুক্ত ছাড়পত্র লাগবে। আইন অমান্য করলে তাকে শাস্তির মুখে পড়তে হবে। ভারতের আসাম রাজ্যের সরকার এই নয়া নির্দেশিকা জারি করেছে। খবর: হিন্দুস্তান টাইমসের হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, পার্সোনাল ‘ল’ বা নিজস্ব ধর্মীয় আইন যাই হোক, আসাম সরকারের অনুমতি ছাড়া আর দ্বিতীয় বিয়ে করতে পারবেন না সে রাজ্যের সরকারি কর্মীরা। বৃহস্পতিবার এই নতুন নির্দেশিকা জারি করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্ত্রীসভা। নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম স্ত্রী জীবিত থাকতে কোনো সরকারি কর্মী দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। দ্বিতীয় বিয়ে করতে হলে সরকারের কাছে উপযুক্ত ছাড়পত্র নিতে হবে। অন্যথায় সরকারি কর্মীদের মোটা অঙ্কের জরিমানা করা হবে। এমনকি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হবে। ওই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, পার্সোনাল ল’ কী বলছে, সেটা এ ক্ষেত্রে গুরুত্বহীন। হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে আসাম সরকার ইতোমধ্যেই দুই সন্তান নীতি চালু করে ফেলেছে। সেই ২০১৯ সালেই আসম সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন পাশ করায়। যাতে বলা হয়েছে, ২০২১ সালের পর যে সমস্ত দম্পতির দুইয়ের বেশি সন্তান থাকবে, তাদের সরকারি চাকরি দেয়া হবে না। শুধু তাই নয়, এখন যারা সরকারি চাকরি করছেন, তাদেরও খেয়াল রাখতে হবে যাতে দুইয়ের বেশি সন্তান না হয়। অন্যথা হলে, তাদেরও চাকরি নিয়ে টানাটানিতে পড়তে পারে। হিমন্ত মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই আইন কার্যকর হয়। রাজনৈতিক মহলের ধারণা, এ ক্ষেত্রেও হিমন্তর টার্গেট মুসলিম পুরুষরা। তাদের একের বেশি বিয়ে রুখতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। আসলে ঘুরপথে মুসলিম পার্সোনাল ল’কে অকেজো করে দেওয়ার চেষ্টা করছেন হিমন্ত। সেই লক্ষ্যেই দুই সন্তান নীতি চালু করেছেন তিনি। এবার সরকারি কর্মীদের একাধিক বিয়ে বন্ধ করলেন। আগামী দিনে সাধারণ নাগরিকদের জন্যও এই আইন চালু হতে পারে বলে মনে করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

বাজেট ২০২৬-২৭ নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App