×

আন্তর্জাতিক

আবর্জনায় কাগজ কুড়ানি পেলেন ৩৩ কোটি টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ১১:৪০ এএম

আবর্জনায় কাগজ কুড়ানি পেলেন ৩৩ কোটি টাকা

ভারতে অনেক সময়ই নানা বিস্ময়কর ঘটনা ঘটতে দেখা যায়। এবার দেশটির দক্ষিণের রাজ্য বেঙ্গালুরুর আমরুথাহল্লির একজন ৩৯ বছর বয়সি কাগজ কুড়ানি শহরের নাগাওয়ারা রেলস্টেশন এবং এর আশপাশে বর্জ্যজিনিস সংগ্রহ করছিলেন। হঠাৎ একটি প্লাস্টিকের ব্যাগ পান। খুলে দেখেন ব্যাগের মধ্যে রয়েছে কড়কড়ে ৩৩ কোটি টাকা (৩ মিলিয়ন মার্কিন ডলার)।

সেলমান এসকে নামের ওই ব্যক্তি টাকাভর্তি ব্যাগ বাড়িতে নিয়ে আসেন। তিনি তখনো জানতেন না অত টাকা নিয়ে কি করবেন।এর পর তিনি বিষয়টি স্ক্র্যাপ ব্যবসায়ী বাপ্পাকে জানান। বাপ্পা সেলমানকে টাকা নিজের কাছে রাখতে বলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

সেলমান কিছু বুঝে উঠতে না পেরে স্বরাজ ইন্ডিয়ার একজন সামাজিক কর্মী কলিম উল্লাহর কাছে যান। এর পরই করিম উল্লাহ বিষয়টি নগর পুলিশ কমিশনার বি দয়ানন্দকে জানান।

কলিম উল্লাহ বলেন, আমি কমিশনারকে টাকার কথা জানালে তিনি আমাকে টাকাসহ সেলমানকে তার অফিসে নিয়ে আসতে বলেন। সেলমানের ঘোর তখনো কাটেনি।

তিনি পুলিশকে জানান, স্টেশনের পথে টাকার ব্যাগটি তিনি খুঁজে পেয়েছেন। কমিশনার অবিলম্বে হেব্বল পুলিশকে ডেকে ঘটনাস্থল পরিদর্শন করতে বলেন।

টাকার পাশাপাশি প্লাস্টিকের ব্যাগে জাতিসংঘের সিলসংবলিত একটি চিঠিও পান সেলমান। চিঠিতে বলা হয়েছে, অর্থ কমিটি একটি বিশেষ তহবিল স্থাপন করেছে। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীকে সহায়তা করার জন্য নিরাপত্তা পরিষদের সদস্যরা এই তহবিল স্থাপনের জন্য ভোট দিয়েছে।

এই অঞ্চলে সন্ত্রাসী ও স্বৈরশাসকদের মতো অননুমোদিত ব্যক্তিদের দ্বারা ব্যাংকিং কার্যক্রম মুখ থুবড়ে পড়ার কারণে জাতিসংঘ অর্থ কমিটিকে নোটগুলোতে একটি দৃশ্যমান লেজার স্ট্যাম্প স্থাপন করার জন্য অনুমোদিত করে, যাতে সেগুলো সুরক্ষিত থাকে এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানো যায়।

যদিও ডলারের ওপর লেজার স্টাম্পগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে এবং তাই সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App