×

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্তে ৫ মার্কিন সৈন্য নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৮:৫০ এএম

ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্তে ৫ মার্কিন সৈন্য নিহত

ছবি: সংগৃহীত

পূর্ব ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্সের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রশিক্ষণের সময় হেলিকপ্টরটি রিফুয়েলিং করতে গিয়ে দুর্ঘটনা শিকার হয়। খবর: বিবিসি

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সৈন্যদের প্রতি শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে দেশের সেবায় যারা প্রাণ হারিয়েছেন, তারা স্মারণীয় হয়ে থাকবেন বলে তিনি মন্তব্য করেন।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছে। এরই অংশ হিসেবে এ প্রশিক্ষণ চলছিল।

গতকাল রবিবার (১৩ নভেম্বর) হেলিকপ্টারটি বিধ্বস্তের খবর শোনা যায়। এরপরই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি উড্ডয়নের পর ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানা যায়নি।

গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব ভূমধ্যসাগরে দুটি বিমানবাহি এয়ারক্রাফট মোতায়েন করে। এ ঘটনার পর সেগুলো সরিয়ে নেয়া হয়েছে। গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে, তেল আবিবের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। তড়িৎ গতিতে রণতরী পাঠিয়ে দেয় বাইডেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App