×

আন্তর্জাতিক

কর্নাটকে শস্যের স্তূপের নিচে ১০ শ্রমিক চাপা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২ এএম

কর্নাটকে শস্যের স্তূপের নিচে ১০ শ্রমিক চাপা

ছবি: আনন্দবাজার

ভারতের কর্ণাটকে শস্য বস্তার স্তূপের নিচে চাপা পড়েছেন ১০ জন শ্রমিক। সোমবার (৪ ডিসেম্বর) রাতে কর্ণাটক রাজ্যের বিজয়পুরে একটি ভুট্টা প্যাকেট করার গুদামে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত তিন কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আনন্দবাজারের। পুলিশ জানিয়েছে, গুদামটিতে শস্য প্যাকেট করার কাজ করা হয়। দুর্ঘটনার সময় সেখানে ৫০ জন শ্রমিক কাজ করছিলেন। গুদামে সারিকরে শস্যভর্তি বস্তা সাজিয়ে রাখা ছিলো। হটাৎ ৪ সারির সব বস্তা ধ্বসে পরলে বস্তার স্তুপের নিচে চাপা পড়েন ১০ শ্রমিক। পুলিশ আরো জানায়, তিন শ্রমিককে স্তুপের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার কারন খতিয়ে দেখছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App