×

আন্তর্জাতিক

নিঃশর্তভাবে রাফাহ ক্রসিং খুলে দিতে ইরানের আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫৮ এএম

নিঃশর্তভাবে রাফাহ ক্রসিং খুলে দিতে ইরানের আহ্বান

দেড় মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা চলমান রয়েছে। বিমান হামলার পাশাপাশি স্থল পথেও সেনা অভিযান চলার কারণে ভূখণ্ডটিতে সৃষ্টি হয়েছে মানবিক সংকট। এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে নিরাপদ স্থানে যেতে চান লাখ লাখ বাসিন্দা।কিন্তু অবরুদ্ধ এই ভূখণ্ড থেকে বের হওয়ার যেন কোনও পথ নেই। আর তাই নিঃশর্তভাবে রাফাহ ক্রসিং খুলে দেয়ার জন্য মিসরের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

বুধবার (৬ ডিসেম্বর) গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য মিসরের রাফাহ ক্রসিং নিঃশর্ত খোলার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘এটি প্রত্যাশিত যে, সমগ্র গাজা উপত্যকায় ওষুধ, খাদ্য এবং জ্বালানি পাঠানোর জন্য নিঃশর্তভাবে রাফাহ ক্রসিং খুলে দেবে মিশরের সর্বোচ্চ কর্তৃপক্ষ।’

তিনি আরও বলেছেন, ‘আজ গাজার নারী ও শিশুরা রাফাহ ক্রসিংয়ের দিকে তাকিয়ে আছে এবং তারা পানি, ওষুধ বা খাবার ছাড়াই সেখানে থাকছেন। এই পরিস্থিতিতে রাফাহ ক্রসিং খোলার বিষয়ে তারা মিসরের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন।’

মূলত রাফাহ হচ্ছে মিসরের সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ যেটি গাজার সর্ব দক্ষিণে অবস্থিত। গাজা থেকে বের হওয়ার আরও দুটি সীমান্তপথ রয়েছে, যেগুলো পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং সেই দুটিই এখন বন্ধ।

ফলে মিসরের এই সীমান্ত পথটিই এখন গাজার উদ্বাস্তুদের একমাত্র ভরসা। তবে ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সীমান্তটি বন্ধ করে দিয়েছে মিসর।

মূলত রাফাহ সীমান্তটিই এখন বেসামরিক নাগরিকদের জন্য গাজা ত্যাগ করার একমাত্র স্থলপথ। গাজায় মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রেও রাফাহ এখন গুরুত্বপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেট-২০২৬-২৭ দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

বাজেট ২০২৬-২৭ নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App