×

আন্তর্জাতিক

ভানুয়াতুতে ৭.১ মাত্রার ভূমিকম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:০৫ এএম

ভানুয়াতুতে ৭.১ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে সুনামি সতর্কতাও জারি করা হয়। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে দেশটির দক্ষিণাঞ্চলে এ ভূমিকম্প হয়। খবর এনডিটিভির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) প্রাথমিকভাবে জানিয়েছিল, মাটির ৩৫ কিলোমিটার গভীরে আঘাত হানা এ ভূমিকম্পটি ছিল ৭ দশমিক ৩ মাত্রার। তবে পরবর্তী সময়ে সেই তথ্য পরিবর্তন করে তারা। গ্রিনিচ সময় দুপুর ১২টা ৫৬ মিনিটে রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৩৮ কিলোমিটার এবং ইসানগেল শহর থেকে ১২৩ কিলোমিটার দূরে সমুদ্রতীরের দুরবর্তী একটি অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রশান্ত মহাসাগর সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সৃষ্ট বিপজ্জনক ঢেউ ভূমিকম্পের কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটার দূরে এবং ভানুয়াতু ও নিউ ক্যালেডোনিয়া উপকূল পর্যন্ত যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App