×

আন্তর্জাতিক

রোলেক্সকে ১০০ মিলিয়ন ডলার জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ১১:২২ এএম

রোলেক্সকে ১০০ মিলিয়ন ডলার জরিমানা

ফ্রান্সের অ্যান্টিট্রাস্ট এজেন্সি সুইস ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলেক্সের স্থানীয় ডিস্ট্রিবিউটরদের ১০০ মিলিয়ন ডলার জরিমানা করেছে।

গত মঙ্গলবার এ জরিমানা করা হয়। খবর-ব্লুমবার্গ।

অ্যান্টিট্রাস্ট এজেন্সি জানিয়েছে, সুইজারল্যান্ডের বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারক কোম্পানি রোলেক্স দীর্ঘ এক দশক ধরে অনলাইনে ঘড়ি বিক্রিতে নিষেধাজ্ঞা বজায় রেখেছে। অথচ গত ১৫ বছর ধরে বিলাসবহুল পণ্যগুলো অনলাইনে বিক্রি বেড়েছে। রোলেক্স এমন নিষেধাজ্ঞার ফলে ভোক্তা ও খুচরা বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে দীর্ঘদিনের এই নিষেধাজ্ঞা বজায় রেখে ফ্রান্সের স্থানীয় খুচরা অনলাইন বিক্রেতাদের প্রতিযোগিতা সক্ষমতা কমানো হয়েছে। এর দায়ে এ জরিমানা করা হয়।

অ্যান্টিট্রাস্ট এজেন্সি নির্দেশ দিয়েছে, খুচরা বিক্রেতাদের এ সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করতে হবে। এছাড়া আগামী দুই মাসের মধ্যে রোলেক্সের ফ্রান্স ইউনিটের ওয়েবসাইটে একটি সারসংক্ষেপ টানা সাত দিন ধরে প্রকাশ করতে হবে।

অপরদিকে জরিমানার বিষয়ে রোলেক্স ব্লুমবার্গকে কোনো মন্তব্য দিতে রাজি হননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App