×

আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় গাজায় এক পরিবারের ৭৬ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ এএম

ইসরায়েলের হামলায় গাজায় এক পরিবারের ৭৬ জন নিহত

ইসরায়েলের হামলায় গাজায় এক পরিবারের ৭৬ জন নিহত

গাজায় দখলদার ইসরায়েলের বিমান হামলায় এক পরিবারের ৭৬ জন সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) গাজা সিটিতে ভয়াবহ বিমান হামলায় মুগারাবি নামে ওই পরিবারের সদস্যরা নিহত হন। এই পরিবারের ১৬ জন সদস্য হামলায় প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। খবর এপির।

শনিবার (২৩ ডিসেম্বর) গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, শুক্রবারের এ হামলা ছিল ৭ অক্টোবরের পর অন্যতম রক্তক্ষয়ী হামলা।

হামলায় নিহতদের মধ্যে ইসাম আল-মুগারাবি নামের জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থার একজন সাবেক কর্মী ছিলেন। ইসরায়েলিদের হামলায় তার স্ত্রী ও ৫ সন্তান প্রাণ হারিয়েছেন।

ইসাম আল-মুগারাবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থার প্রধান আচিম স্টেইনার। এক বিবৃতিতে স্টেইনার বলেছেন, ‘ইসাম ও তার পরিবারের মৃত্যু আমরা গভীরভাবে শোকাহত। গাজায় জাতিসংঘ ও বেসামরিক মানুষ কোনো লক্ষ্য হতে পারে না, এই যুদ্ধ অবশ্যই বন্ধ হতে হবে।’

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর গাজায় বর্বরতা শুরু করে দখলদার ইসরায়েলি সেনারা। তাদের হামলায় এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App