×

আন্তর্জাতিক

বেহালায় কিশোরীকে দু’মাস ধরে ধর্ষণ-অত্যাচার! গ্রেপ্তার বাবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:২৯ এএম

বেহালায় কিশোরীকে দু’মাস ধরে ধর্ষণ-অত্যাচার! গ্রেপ্তার বাবা

বেহালার পর্ণশ্রীতে কিশোরী কন্যাকে দু’মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ওই কিশোরী নিজেই তার বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ জানায়। পরে অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি নিজেও এক জন পুলিশকর্মী।

বৃহস্পতিবার ১৩ বছরের কিশোরী পর্ণশ্রী থানায় গিয়ে নিজের বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সে পুলিশকে জানিয়েছে, অক্টোবর মাস থেকে তার বাবা তাকে ধর্ষণ করছেন। চলছে নানাবিধ অত্যাচার। মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এই কাণ্ড ঘটাচ্ছেন অভিযুক্ত, দাবি কিশোরীর। খবর আনন্দবাজার পত্রিকার।

তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

পুলিশ জানিয়েছে, পর্ণশ্রী থানা এলাকায় একটি বাড়িতে বাবা, মা এবং বোনের সঙ্গে থাকত ওই কিশোরী। তার বোনের বয়স সাত বছর। অক্টোবরের মাঝামাঝি সময়ে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে তাদের বাবা এবং মায়ের ঝগড়া হয়। বচসার পর কন্যাদের রেখেই মা বাড়ি ছেড়ে চলে যান। তার পর থেকে বাবার সঙ্গেই থাকছে দুই বোন। অভিযোগ, গত দু’মাসে ফাঁকা বাড়িতে একাধিক বার কিশোরী কন্যাকে ধর্ষণ করেছেন তার বাবা। কিশোরী নিজে থানায় গিয়ে বাবার বিরুদ্ধে ওই অভিযোগ জানিয়েছে।

পর্ণশ্রী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তারা অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App