×

আন্তর্জাতিক

গাজার খান ইউনিসে হামাস-ইসরায়েল তীব্র যুদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৪:০৪ পিএম

গাজার খান ইউনিসে হামাস-ইসরায়েল তীব্র যুদ্ধ

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হওয়ার পর ভূখণ্ডটির দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের তীব্র লড়াই চলছে।

গাজার বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাংক ও যুদ্ধ বিমানগুলো শুক্রবার রাতভর খান ইউনিসে তীব্র গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে। পরে সকাল থেকে তীব্র গোলাগুলির শব্দ পাওয়া গেছে।

ডিসেম্বরের প্রথমদিকেই খান ইউনিসের কিছু এলাকা দখল করেছিল ইসরায়েলি ডিফেন্স ফোর্স ( আইডিএফ)। এবার নগরীর আরও ভেতরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে তারা। এ উদ্দেশ্যে নগরীটির কেন্দ্রস্থলে ব্যাপক হামলা চালানো হচ্ছে।

৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে প্রাণঘাতী হামলা চালানোর ১২ সপ্তাহের মধ্যে ইসরায়েলি বাহিনী গাজার অধিকাংশ স্থান ধ্বংসস্তূপে পরিণত করেছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূল করার লক্ষ্য নিয়ে গাজায় অবিরাম ভয়াবহ হামলা চালাচ্ছে আইডিএফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App