×

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় ৪৪ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০১৮, ১২:৩৬ পিএম

সিরিয়ায় বিমান হামলায় ৪৪ জন নিহত
সিরিয়ায় ইদলিব প্রদেশে বিদ্রোহীদের অধিকৃত একটি গ্রামে বিমান হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম ও যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে সিএনএন শুক্রবার এ তথ্য জানিয়েছে। তবে এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়ার গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ ঘটনাকে ’মিথ্যা’ বলে দাবি করেছেন। ইদলিব মিডিয়া সেন্টার বলছে, বৃহস্পতিবার রাশিয়ার বিমান জারদানা গ্রামে এ হামলা চালায়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ গ্রুপ বলছে, যে বিমান থেকে হামলা চালানো হয়েছে-তা রাশিয়ার বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া ২০১৫ সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সৈন্যবাহিনীকে সামরিক সহায়তা দিয়ে আসছে। সিরিয়ার সাত বছর ধরে চলে আসা গৃহযুদ্ধে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়স্থল হিসেবে বিবেচিত ইদলিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App