×

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০১৮, ১২:৫১ পিএম

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮
একদিনের ব্যবধানে আফগানিস্তানের পূর্বাঞ্চলে আবারো আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৯ জন। রবিবার দেশটির জালালাবাদ শহরের আঞ্চলিক গভর্নরের কার্যালয়ের সামনে এই হামলা হয়। তবে এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার জালালাবাদ শহরের আঞ্চলিক গভর্নর অফিসের বাইরে ওই বিস্ফোরণ ঘটে। প্রদেশের স্বাস্থ্য বিভাগের পরিচালক নাজিবুল্লাহ কামাওয়াল আলজাজিরাকে বলেছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে। এর আগে শনিবার ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী কাবুলে নিরাপত্তা বাহিনীর সাথে মিলিত তালেবান যোদ্ধারা। ওই জমায়েতে আত্মঘাতী হামলা চালায় আইএস। এতে তালেবান যোদ্ধা, নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ নিহত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App