×

আন্তর্জাতিক

ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সমাবেশে বোমা হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৮, ০৪:০৬ পিএম

ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সমাবেশে বোমা হামলা
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের সমাবেশে বোমা হামলা চালানো হয়। এ হামলায় বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী আদ্দিস আবাবার ম্যাসকেল স্কয়ারে এ হামলা চালানো হয় বলে বিবিসির খবরে বলা হয়েছে। হামলার সময় সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী আবি। ঘটনার পর তিনি বলেন, যারা তাকে ক্ষমতায় দেখতে চায় না, তারাই এই হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর সরকারে বেশ কিছু পরিবর্তন আনেন আবি আহমেদ। এর মধ্যে কিছু ওয়েবসাইট ও টেলিভিশন চ্যানেলও অবরোধমুক্ত করেন তিনি। বিবিসি বলছে, ম্যাসকেল স্কয়ারে ওই হামলার পর সাথে সাথেই ঘটনাস্থল ত্যাগ করেন প্রধানমন্ত্রী। বেশ কয়েক বছর ধরে ইথিওপিয়ায় উপজাতীয় গ্রুপগুলোর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে এর অগে দেশটিতে জরুরি অবস্থাও জারি করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি দেশটির রাজনৈতিক জোট ইথিওপিয়ান পিপলস রেভুলশনারি ডেমোক্রেটিক ফ্রন্টের (ইপিআরডিএফ) নেতা হেইলেমারিয়াম হঠাৎ জোটের প্রধান ও প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন। হেইলেমারিয়ামের পদ ছাড়ার পরই তার উত্তরসূরি হিসেবে ক্ষমতা পান ওরমো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ৪২ বছর বয়সী আবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App