×

আন্তর্জাতিক

মেরিল্যান্ড অঙ্গরাজ্যে পত্রিকা অফিসে ঢুকে পাঁচজনকে গুলি করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০১৮, ১১:১৬ এএম

মেরিল্যান্ড অঙ্গরাজ্যে পত্রিকা অফিসে ঢুকে পাঁচজনকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে একটি সংবাদপত্রের অফিসে ঢুকে গুলি করে পাঁচজনকে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে অ্যানাপোলিসের ক্যাপিটাল গেজেট নামের ওই সংবাদপত্র অফিসে এ হামলা হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন বন্দুকধারী এ হামলা চালায় জানিয়ে পুলিশ ঘটনাকে 'পরিকল্পিত' বলে উল্লেখ করেছে। সংবাদপত্রটির কর্মীদের বরাত দিয়ে বিবিসি বলছে, শটগান ও স্মোক গ্রেনেড নিয়ে অফিসে ঢুকে হামলাকারী কাঁচের দরজার ভেতর দিয়ে বার্তা কক্ষে ওই হামলা চালায়। ঘটনাস্থল থেকে জ্যারড রামোস নামের সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। ওই ব্যক্তি ২০১২ সালে পত্রিকাটির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কোনও তথ্য দিতে পারেনি পুুলিশ। তারা বলছেন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাল্টিমোরের সান গ্রুপের পত্রিকা ক্যাপিটাল গেজেট ১৮৮৪ সালে চালু হয়। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরোনো পত্রিকাগুলোর একটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App