×

আন্তর্জাতিক

আইএস নেতা বাগদাদির ছেলে নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০১৮, ১১:০৬ এএম

আইএস নেতা বাগদাদির ছেলে নিহত
ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদির এক ছেলে অভিযান চলাকালে নিহত হয়েছে। সিরিয়ার হোমস শহরের তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে তিনি নিহত হয়েছেন বলে মঙ্গলবার দাবি করেছে আইএস পরিচালিত একটি নিউজ চ্যানেল। বার্তা সংস্থা রয়টার্স বলছে, খলিফার ছেলে হুদাইফাহ আল-বদরি হোমস শহরের তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে নুসাইরিয়াহ (একটি সম্প্রদায়) এবং রাশিয়ানদের বিরুদ্ধে অভিযান চলাকালে নিহত হয়েছেন। ২০১৪ সালে মসুলের একটি মসজিদ থেকে তথাকথিত খেলাফতের ঘোষণা দেওয়ার পর থেকে কয়েক বার বাগদাদির নিহত ও আহত হওয়ার খবর প্রকাশ পেয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে সর্বশেষ বাগদাদির ৪৬ মিনিটের একটি অডিও প্রকাশ হয়। আল-ফুরকান নিউজ গ্রুপের প্রকাশ করা ওই অডিও কখন ধারণ করা তা উল্লেখ করা হয়নি। ওই অডিওতে বাগদাদি ইরাক ও সিরিয়ায় যুদ্ধ অব্যাহত রাখা এবং বিশ্বের অন্যান্য স্থানে পশ্চিমাদের বিরুদ্ধে হামলা চালাতে অনুসারীদের প্রতি আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App