×

আন্তর্জাতিক

খুদে ফুটবলাররা হাসপাতাল থেকে ছাড় পাবে আগামী সপ্তাহে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৮, ০৪:৩২ পিএম

খুদে ফুটবলাররা হাসপাতাল থেকে ছাড় পাবে আগামী সপ্তাহে
থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়া খুদে ফুটবলারদের আগামী সপ্তাহে হাসপাতাল থেকে ছাড়া হবে। উদ্ধারের পর থেকে চিয়াং রাই শহরের একটি হাসপাতালে রয়েছে তারা। শনিবার (১৪ জুলাই) থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে জানান, ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ মানসিক ও শারীরিকভাবে সুস্থ হয়ে উঠছে। আগামী ১৯ জুলাই হাসপাতাল থেকে তাদের ছেড়ে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে একটি ভিডিও ফুটেজ দেখানো হয়। সেখানে দেখা যায়, ওয়াইল্ড বোয়ার ফুটবল টিমের সদস্যরা হাসপাতালের বিছানায় বসে আছে এবং উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানাচ্ছে।১৪ বছর বয়সী নোতে জানায়, আমার স্বাস্থ্য আগের চেয়ে ভালো। আমাকে উদ্ধার করার জন্য ধন্যবাদ। গত ২৩ জুন থাইল্যান্ডের উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় গিয়ে হারিয়ে যায় ওয়াইল্ড বোয়ার ফুটবল টিমের ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের কোচ। পরে ২ জুলাই উত্তরাঞ্চলের চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় তাদের সন্ধান পায় অনুসন্ধানী দল। ০৮ জুলাই স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হয় বিপদজনক উদ্ধার অভিযান। প্রথমদিন ব্রিটিশ ও থাই ডুবুরি দল চারজনকে উদ্ধার করেন। এরপর সোমবার সকাল ১১টা থেকে আবারও অভিযান শুরু হয়। এরপর দ্বিতীয় দিনে আরও চারজন এবং তৃতীয়দিন বাকি পাঁচজনকে গুহা থেকে উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App