×

আন্তর্জাতিক

আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০১৮, ১০:৫৯ এএম

আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী হামলায়  নিহত ৭
আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকারি ভবনের প্রবেশদ্বারে এক আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। রবিবারের ওই হামলায় ১৫ জনের বেশি মানুষ আহত হয়েছে। গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন (এমআরআরডি) মন্ত্রণালয়ের কর্মীরা কাজ শেষে বেরিয়ে যাওয়ার সময় সন্ধ্যায় ওই হামলা চালানো হয়। কাবুল পুলিশের মুখপাত্র হাসমত স্তানেকজাই জানিয়েছেন, আত্মঘাতী হামলার ঘটনায় হতাহতরা এমআরআরডি মন্ত্রণালয়ের স্টাফ। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। মাত্র এক মাস আগেও ওই মন্ত্রণালয় লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। ওই হামলায় ১৩ জন নিহত এবং আরও ৩১ জন আহত হয়। দু’সপ্তাহের কম সময়ে নানগর প্রদেশের রাজধানী জালালাবাদে তিনটি পৃথক হামলার ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App