×

আন্তর্জাতিক

বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার শততম জন্মবার্ষিকী আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৮, ১১:৩৩ এএম

বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার শততম জন্মবার্ষিকী আজ
কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার শততম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে এই মহান নেতা আজ একশ বছরে পা রাখতেন। ১৯১৮ সালে আজকের এই দিনে দক্ষিণ আফ্রিকার ছোট্ট শহর এমভেজোতে জন্ম গ্রহণ করেন জাতিবিদ্বেষবিরোধী আন্দোলনের এই কিংবদন্তি নেতা। দক্ষিণ আফ্রিকার হাউটন রাজ্যের জোহান্সবার্গে ২০১৩ সালের ৫ ডিসেম্বর বিশ্বের লাখ লাখ মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান নেলসন ম্যান্ডেলা। মৃত্যুর পরেও বিশ্বের মানুষের মনে এখনও অমর হয়ে আছেন এই বিদ্রোহী নেতা। ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র সংগঠন উমখন্তো উই সিজওয়ের নেতা হিসাবে বর্ণবাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৬২ সালে তাকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার গ্রেপ্তার করে । তার বিরুদ্ধে বেশ কিছু অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ম্যান্ডেলা ২৭ বছর কারাবাস করেন। এর অধিকাংশ সময়ই তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার রবেন দ্বীপে। ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি তিনি কারামুক্ত হন। এরপর তিনি তার দলের হয়ে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেন। এর ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটে । সব বর্ণের মানুষের অংশগ্রহণে ১৯৯৪ সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা তার গোত্রের দেয়া মাদিবা নামে পরিচিত। নেলসন ম্যান্ডেলার শততমবার্ষিকী উপলক্ষে সারা বিশ্বের মানুষ তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করবেন। জাতিসংঘ এই দিনটিকে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে এক বিশাল র‌্যালির আয়োজন করা হয়েছে। এতে নেতৃত্ব দেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বর্ণবাদের বিরুদ্ধে তার কঠোর সংগ্রাম তাকে বিশ্বব্যাপী মানবাধিকারের বিশেষ দূত হিসেবে পরিচিতি এনে দেয় এবং শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App