×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০১৮, ০৫:১৮ পিএম

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় সাতজন মুসল্লি নিহত হয়েছেন। আটজনেরও বেশি মুসল্লি আহত হয়েছেন। সোমবার দেশটির বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরির কোন্দুগা মসজিদে হামলা চালায়। এই অঞ্চলটি জঙ্গি সংগঠন বোকো হারামের বিদ্রোহের কেন্দ্রবিন্দু। শরিফ মোহাম্মাদ নামের একজন বাসিন্দা জানান, সোমবার স্থানীয় সময় ভোর পাঁচটায় (বাংলাদেশ সময় সকাল দশটা) আত্মঘাতী ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করে। মুসল্লিরা যখন নামাজ আদায় শুরু করে তখনই সে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে হতাহতের ঘটনা ঘটে। মসজিদ থেকে সাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আট ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আব্বা সুনোমা নামের এক প্রত্যক্ষদর্শীও সাতজনের মৃতদেহ উদ্ধারের কথা জানান। বোমা বিস্ফোরণের সময় তিনি সামান্য দূরে ছিলেন বলে জানিয়েছেন। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আহতদের হাসপাতলে নেয়া হয়েছে। তবে এই ঘটনায় পুলিশ বা সেনাবাহিনী এখনও কোনও বিবৃতি দেয়নি। এছাড়া কোন গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App