×

আন্তর্জাতিক

গাজা উপত্যকায় ইসরায়েলি সেনা বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০১৮, ১২:০০ পিএম

গাজা উপত্যকায় ইসরায়েলি সেনা বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নিহত
গাজা উপত্যকায় ইসরায়েলি সেনা বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার কয়েকটি স্থানে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনারা বেইত লাহিয়া শহরে হামলা চালিয়েছে। এতে তিনজন নিহত এবং একজন আহত হয়েছে। তবে ইসরায়েলের দাবি, গাজা উপত্যকা থেকে গুলি চালানোর পর তারা কামান ও গোলাবর্ষণ করেছে। এসব হামলায় নিহত বেশিরভাগই বেসামরিক নাগরিক। গাজার আল শিফা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করার পর আহমেদ (২৮), উবাদাহ ফারানেহ (২৯) এবং মোহামেদ আল আরির (২৭) মৃত্যুবরণ করেন। এক টুইট বার্তায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকায় হামাসের সাতটি লক্ষ্যে হামলা চালিয়েছে। সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর হামলা চালানোর পরই তারাও পাল্টা হামলা চালায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App