×

আন্তর্জাতিক

ইসরাইলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৮, ১২:২৪ পিএম

ইসরাইলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনির মৃত্যু
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের গুলিতে আরো দুই ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গত ৩০ মার্চ শুরু হওয়া ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে ইসরাইলি হামলায় এ নিয়ে দেড় শতাধিক লোকের মৃত্যু হলো। শরণার্থী হওয়া ফিলিস্তিনিদের নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রেসটিভি জানিয়েছে, শুক্রবার গাজা সীমান্তের কাছে ৪৩ বছর বয়সী গাজী আবু মুস্তফাকে গুলি করে ইসরাইলি সেনারা। এ ছাড়া একই দিনে দক্ষিণ গাজার রাফা সীমান্তের কাছে ১৪ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরকে হত্যা করে ইসরাইলি সেনারা। গাজা উপত্যকার ফিলিস্তিনিরা যখন প্রতি শুক্রবার ইসরাইলবিরোধী বিক্ষোভ দেখাচ্ছেন তখন গতকাল শুক্রবার ওই দুই ফিলিস্তিনিকে হত্যা করা হলো। এ বিক্ষোভের মাধ্যমে ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার দেয়ার পাশাপাশি গত ১১ বছর ধরে গাজা উপত্যকায় ইসরাইলি অবরোধ তুলে নেওয়ারও দাবি জানান তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App